লেখিকা - অনন্যা মণ্ডল -------------------------------------------------------------------------------------------------------------------- মহিলাদের মধ্যে ফটোগ্রাফির জনপ্রিয়তা বেড়েছে যুগের সঙ্গে পাল্লা দিয়ে। এমনই একজন বিখ্যাত মহিলা ফটোগ্রাফার হলেন ব্রুক শেডেন (Brooke Shaden )। ১৯৮৭ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যাংস্টারে তার জন্ম। যদিও ছবির জগতে তার দ্বিতীয় জন্ম হয় ২০১৮ সালে বর্তমানে লস এঞ্জেলসে থাকা এই ফটোগ্রাফার কিন্তু পড়াশোনা করেছেন ফিল্ম স্টাডিজ এবং ইংরেজি ভাষা নিয়ে। পরবর্তীতে তিনি একজন স্বাধীন এবং স্বতন্ত্র ফটোগ্রাফার হিসেবে নিজেকে তুলে ধরেছেন বিশ্বের কাছে। তার ছবির মাধ্যমে তিনি তুলে ধরেন সেই প্রকৃতির কথা সেই সব পেয়েছি জগতের কথা যেখানে আমরা বাঁচতে চাই কিন্তু বাস্তবের চাপে সে জগৎ আমাদের আর ছোঁয়া হয় না।
আগামী ১৪ নভেম্বর ২০২৪-এ প্রকাশিত হতে চলেছে আমাদের দ্বিতীয় পুজো সংখ্যা। এই সংখ্যায় ছোটদের উপযোগী শিশুকিশোর উপযোগী শিক্ষামূলক বা আনন্দদায়ক যে-কোনো ধরনের লেখা, গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, রম্যরচনা, অনুবাদ, কমিকস পাঠানো যাবে। লেখা পাঠানোর শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৪। লেখা পাঠানোর নিয়মাবলী পড়ে নিয়ে লেখা পাঠাবেন।
লেখিকা - অনন্যা মণ্ডল -------------------------------------------------------------------------------------------------------------------- Image Credit: Flikr.com ওলেগ ডো (Oleg Dou) একজন রাশিয়ান ফটোগ্রাফার যার ছবি এবং ছবিতে ব্যবহৃত রং আমাদের ভাবতে শেখায়। তার জন্ম ১৯৮৩ সালে রাশিয়ার একটি শহরে। মা ছিলেন একজন চিত্রশিল্পী এবং বাবা ছিলেন ড্রেস ডিজাইন ও বহু শিল্পী ও ক্রিয়েটিভ আর্টিস্টের সংস্পর্শে এসেছেন। ছোট থেকেই পছন্দ ছিল ফ্যাশন ম্যাগাজিন পড়া। তখন সবে ১৩ বছর বয়স আর সেই বয়সেই তাঁর প্রথম পরিচয় ফটোশপের সাথে। এরপর ডিজাইন নিয়ে পড়াশোনা এবং ওয়েব ডিজাইনার হিসেবে কর্মজীবন। ম্যাজিক ঘটে ২০০৫ সালে প্রথম পেশাদার ক্যামেরা কেনার পর। তার ফটোগ্রাফি লিজা ফেটোসেভার হাত ধরে মন কেড়ে নেয় বহু মানুষের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন